ক্রেডাই কলকাতা টেককন ২০২৬: রিয়েল এস্টেটের ভবিষ্যৎ গঠনে প্রযুক্তি ও এআই ভূমিকার ওপর গুরুত্বারোপ

1f9876a3-24f3-4eaa-bd48-73a3dea22356

কলকাতা: ক্রেডাই কলকাতা শহরের জে.ডব্লিউ. ম্যারিয়ট হোটেলে ‘টেককন ২০২৬’ -এর আয়োজন করেছিল। রিয়েল এস্টেট বা আবাসন খাতে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ক্রমবর্ধমান ব্যবহারের ওপর এই আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সম্মেলনে বিশিষ্ট রিয়েল এস্টেট উদ্যোক্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
​অনুষ্ঠানটিতে রিয়েল এস্টেট প্রকল্পের কার্যকর পরিকল্পনা, উন্নয়ন, বিপণন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে এআই ও জেন-এআই, ইআরপি সলিউশন, সিআরএম, সেলস অটোমেশন, চ্যাটবট, কনভারসেশনাল এআই, নির্মাণ প্রযুক্তি, বিআইএম, ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, ড্রোন প্রযুক্তি, স্মার্ট বিল্ডিং সলিউশন, ডেটা অ্যানালিটিক্স, লিগ্যাল টেক, এইচআর ও পে-রোল অটোমেশন এবং প্রপটেক সম্পর্কিত নতুন উদ্ভাবনগুলো তুলে ধরা হয়। প্রযুক্তি ও এআই মাধ্যমে রিয়েল এস্টেট খাতকে ভবিষ্যতের চাহিদার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘টেককন ২০২৬’ এ দক্ষতা, উৎপাদনশীলতা, স্থায়িত্ব এবং গ্রাহক-অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি নতুন সব প্রযুক্তিগত সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। ‘ক্রেডাই কলকাতা টেককন’-এর চেয়ারম্যান গৌরব বেলানির মতে, কলকাতার রিয়েল এস্টেট শিল্প বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।
অনুষ্ঠানটির সহ-সভাপতি রচিট সাংভি জানিয়েছেন যে, এবারের আয়োজনের মূল বিষয়বস্তু ছিল ‘এআই এবং রিয়েল এস্টেট’; এছাড়া বিশেষজ্ঞ প্যানেল আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। ক্রেডাই কলকাতা ধারাবাহিকভাবে স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল নগর উন্নয়নের বিষয়গুলোকে উৎসাহিত করে আসছে। পরিকল্পনা, নির্মাণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে আজ যেসব কারিগরি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা-ই এই খাতের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি উল্লেখ করেন যে, প্রথম আয়োজনের সাফল্যের পর এবার বাস্তবসম্মত ও কার্যকর কারিগরি সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, ক্রেডাই য়ুথ উইং-এর পূর্ব ভারতের আহ্বায়ক এবং সুগম -এর ব্যবস্থাপনা পরিচালক সুহেল সারাফ তাঁর মতামত ব্যক্ত করে বলেন, কলকাতা ‘প্রপ-টেক’ বা আবাসন-প্রযুক্তি উদ্ভাবনের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এবং এই শিল্পকে ডিজিটালভাবে শক্তিশালী করার ক্ষেত্রে ‘টেক-কন’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

About Author

Advertisement