এফএনডিসি-র দলের সাথে হর্ষ বর্ধন শ্রিংলার সাক্ষাৎ

a4cfcbc9-3abc-40f6-961e-909ff87c15c4

ভারত টেক্স ২০২৬’-এর জন্য শুভেচ্ছা জ্ঞাপন

নয়াদিল্লি: প্রাক্তন বিদেশ সচিব তথা সাংসদ হর্ষ বর্ধন শ্রিংলা ‘নর্থইস্ট ইন্ডিয়া ফ্যাশন অ্যান্ড ডিজাইন কাউন্সিল’ (এফএনডিসি)-র প্রতিষ্ঠাতা ও সভানেত্রী মেধা সৈকিয়া এবং কাউন্সিলের সম্পাদিকা মেঘনা রাই মেধির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এই বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের সমৃদ্ধ বস্ত্র-ঐতিহ্য, হস্তচালিত তাঁতশিল্পের ঐতিহ্য এবং সৃজনশীল উৎকর্ষকে তুলে ধরার উপায় নিয়ে আলোচনা করা হয়।
‘ভারত মণ্ডপম’-এ আয়োজিত হতে যাওয়া ভারতের বৃহত্তম বৈশ্বিক বস্ত্র প্রদর্শনী ‘ভারত টেক ২০২৬’-এ উত্তর-পূর্ব ভারতের প্রতিনিধিত্ব করার জন্য এফএনডিসি দলকে শ্রীংলা তাঁর শুভেচ্ছা জানিয়েছেন। এই আয়োজনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক দর্শকদের সামনে ওই অঞ্চলের সমৃদ্ধ হস্তচালিত তাঁতশিল্পের ঐতিহ্য, স্থানীয় বস্ত্রসামগ্রী, কারুকার্য এবং আধুনিক নকশার উদ্ভাবনগুলো তুলে ধরা হবে।

About Author

Advertisement