কলকাতা: শহরের নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড নুটাঙ্কি তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোরের সূচনা করল। এই বিশেষ দিনকে স্মরণীয় করে তুলতে আয়োজন করা হয়েছিল একটি এক্সক্লুসিভ প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয় নুটাঙ্কির স্বাক্ষরধর্মী কলকাতার পোশাক ও সৃজনশীল ডিজাইনের অনন্য সংগ্রহ।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতারবাদক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এবং আইসিসিআর-এর এমপ্যানেলড শিল্পী কল্যাণ মজুমদার।
অনুষ্ঠানে আগত অতিথিরা নুটাঙ্কির বৈচিত্র্যময় পোশাক, শিল্পসত্তা, হাস্যরস এবং কলকাতার ঐতিহ্যকে নতুনভাবে অনুভব করার সুযোগ পাবেন। ফ্যাশন, শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা।










