রথযাত্রা উপলক্ষে যোগমায়া কালী বাড়ির সামনে বিভিন্ন ধরনের ছোট-বড় রথ বিক্রি হচ্ছে। কাঠ ও অন্যান্য উপকরণে তৈরি এই রথগুলির দাম শুরু হচ্ছে প্রায় ১,০০০ টাকা থেকে, আর বড় আকারের রথের দাম রয়েছে ৩,০০০ টাকা পর্যন্ত। ভক্ত ও ক্রেতাদের ভিড়েও জমে উঠেছে এলাকা।









