দিনহাটা: স্কুলে কিংবা বাড়িতে পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দিতে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। শতবর্ষ প্রাচীন দিনহাটা হাই স্কুলের কনফারেন্স হলে সোমবার স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক দীনেশ রায় ছাড়াও জয়ন্ত চক্রবর্তী, ভাস্কর স্নেহানবীস সহ অনেকেই। দিনহাটা হাসপাতালে দুইজন সেবিকা উপস্থিত পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। সাপে কামড় দিলে কি করতে হবে, খেলতে গিয়ে পড়ে গেলে কি করতে হবে, হঠাৎ করে কোথাও কেটে গেলে কি করতে হবে এসব বিভিন্ন বিষয় পড়ুয়াদের কাছে তুলে ধরেন স্বাস্থ্যকর্মীরা। স্কুলের সহকারী শিক্ষক দীনেশ রায় বলেন, স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সুস্থ স্বাভাবিক রাখতে এবং তাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে সম্মখ ধারণা দিতে এদিন এই শিবিরের আয়োজন করা হয়। সেখানে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন।










