বন্ধন ব্যাংক আজ ঘোষণা করেছে যে ২ থেকে ৩ বছর বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সর্বোচ্চ ৭.৯৫% করা হয়েছে। প্রবীণ গ্রাহকদের জন্য এই মেয়াদে সর্বোচ্চ সুদের হার ৭.৯৫% রাখা হয়েছে। একই মেয়াদের এফডিতে অন্যান্য গ্রাহকরা পাবেন ৭.৪৫% সুদ।
ব্যাংকটি ৫ বছরের কম মেয়াদের দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিটেও প্রবীণ গ্রাহকদের জন্য আকর্ষণীয় ৭.৭৫% সুদের হার দিচ্ছে। একই মেয়াদের ক্ষেত্রে অন্যান্য গ্রাহকরা পাবেন ৭.২৫% সুদ, যা ব্যাংকিং শিল্পে অন্যতম সেরা এফডি সুদের হার।
বন্ধন ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার
বেশি থেকে ১০ লক্ষ টাকা
পর্যন্ত ব্যালেন্সের উপর ৬.৫% সুদের হারও প্রদান করে।
বন্ধন ব্যাংকের গ্রাহকরা নিজেদের বাড়ি বা অফিসে বসেই রিটেল ইন্টারনেট ব্যাংকিং বা এমবন্ধন
(mBandhan) মোবাইল অ্যাপ-এর মাধ্যমে সহজে এফডি বুক বা বিনিয়োগ করতে পারেন। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকরা মাত্র কয়েক মিনিটের মধ্যে দ্রুত এবং ঝামেলাহীনভাবে এফডি বুক করতে পারেন।









