দুর্গাপুর: শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঝাঁটা হাতে নিয়ে দুর্গাপুরের রাস্তায় নামলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল!
দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় এদিন “স্বচ্ছতা সে সেবা” কর্মসূচিতে দেখা যায় তাকে। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস তার আগে ২০ তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাই এই কয়েকদিনের মধ্যে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ। এরই সঙ্গে সাধারণ মানুষকে মন্ত্রী বার্তাও দেন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নাগরিকদেরও। তাই সেই দায়িত্ব পালন করার। পরবর্তীতে যেখানে সেখানে নোংরা, আবর্জনা, প্রস্রাব,পানের পিক ফেললে হবে জরিমানা। তিনি আরো জানালেন সবার আগে মানুষকে সচেতন হতে হবে। অনেক সময় অভিযোগ আছে অন্য পাড়া থেকে মানুষ এসে ময়লা ফেলে দিয়ে চলে যান। এইগুলো বন্ধ করতে হবে। আর ধরতে পারলেই সাজা হবে।









