কলকাতা: বন্ধন ব্যাংক আজ ঘোষণা করেছে যে তারা ভারতে চারটি রাজ্যে মোট ৮টি নতুন শাখা উদ্বোধন করেছে। এর মধ্যে কর্ণাটকে ৪টি, দিল্লিতে ২টি এবং উত্তর প্রদেশ ও হরিয়ানায় একটি করে নতুন শাখা খোলা হয়েছে।
নতুন শাখাগুলি খোলা হয়েছে জুবিলি সার্কেল ব্রাঞ্চ (ধারওয়াড়, কর্ণাটক), সিদ্ধার্থ নগর ব্রাঞ্চ (মাইসুরু, কর্ণাটক), শিবরামপেট ব্রাঞ্চ (মাইসুরু, কর্ণাটক), জাক্কুর ব্রাঞ্চ (বেঙ্গালুরু, কর্ণাটক), ডিফেন্স কলোনি ব্রাঞ্চ (দিল্লি), জনকপুরী ডি ব্লক ব্রাঞ্চ (দিল্লি), সুশান্ত গলফ সিটি ব্রাঞ্চ (লখনউ, উত্তর প্রদেশ) এবং সেক্টর ৪৬ ব্রাঞ্চ (গুরগাঁও, হরিয়ানা)-তে। নতুন এই শাখাগুলি রাজ্যের শহর ও আধা-শহরের গ্রাহকদের পরিষেবা দেবে। এর ফলে ব্যাংক আরও ভালোভাবে গ্রাহকদের বিভিন্ন ধরনের আর্থিক চাহিদা পূরণ করতে পারবে। শাখার সংখ্যা বাড়ানোর মাধ্যমে ব্যাংক তার উপস্থিতি আরও বাড়াচ্ছে এবং গ্রাহকদের কাছে নতুন ও সুবিধাজনক ব্যাংকিং পরিষেবা আরও সহজ করে তুলছে।
এই উপলক্ষে বন্ধন ব্যাংকের ইডি ও সিবিও, রাজিন্দর কুমার বাব্বর বলেন, “আমরা খুব খুশি যে চারটি রাজ্যে ৮টি নতুন শাখা খোলার ঘোষণা করতে পারছি। এর ফলে আমাদের নেটওয়ার্ক আরও মজবুত হচ্ছে, বিশেষ করে দক্ষিণ ভারতে, যাতে আমরা গ্রাহকদের আরও ভালো ও সহজভাবে পরিষেবা দিতে পারি। আমাদের শাখা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে আমরা নিয়মিতভাবে উন্নতির পথে এগিয়ে যাওয়া এবং গ্রাহকদের নিত্যনতুন চাহিদা অনুযায়ী সহজ ও নতুন ধরনের ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ।”
বর্তমানে বন্ধন ব্যাংক দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতে তাদের উপস্থিতি বিস্তার করেছে। সারা দেশে ৬৩৮০+ ব্যাংকিং আউটলেটের একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংক ৩.২ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে।










