‎বাহান্ন বছর পর আইনি বিয়ে প্রাক্তন বিধায়কের

Screenshot_20260520_215834_Instagram

পেনশনের নথির জন্য নতুন করে বিবাহ সম্পন্ন

রাজগঞ্জ: বিধায়ক পেনশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ করতে বাহান্ন বছর পর পুনরায় আইনি বিয়ে করলেন রাজগঞ্জের প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়। বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি জলপাইগুড়িতে গিয়ে সমস্ত সরকারি নিয়ম মেনে আইনিভাবে বিবাহ সম্পন্ন করেন।
ঘটনাটি রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সূত্রের খবর, সম্প্রতি কলকাতায় বিধায়ক কোটার পেনশনের জন্য আবেদন করেছিলেন খগেশ্বর রায়। সেই সময় তাঁকে বিবাহের শংসাপত্র জমা দিতে বলা হয়। কিন্তু দীর্ঘ দাম্পত্য জীবন কাটালেও তাঁদের বিবাহের কোনও সরকারি নথিভুক্ত প্রমাণ ছিল না। ফলে পেনশন প্রক্রিয়া আটকে যায়।
এরপরই আইনি স্বীকৃতির জন্য পুনরায় বিবাহের সিদ্ধান্ত নেন তিনি। বুধবার জলপাইগুড়িতে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে স্বামী–স্ত্রী আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জানা গিয়েছে, প্রায় বাহান্ন বছর আগে সামাজিক রীতিনীতি মেনেই তাঁদের বিয়ে হয়েছিল। তবে সেই সময় বিবাহ সরকারি ভাবে নথিভুক্ত করা হয়নি। বর্তমানে পেনশন সংক্রান্ত প্রক্রিয়ার জন্য সেই নথির প্রয়োজন হওয়ায় নতুন করে আইনি বিয়ে সম্পন্ন করতে হয়।

About Author

Advertisement