‎শিলিগুড়ি: উত্তরবঙ্গের আবাসন খাতের ভবিষ্যৎ নিয়ে আইসিসির সম্মেলন‎

FB_IMG_1778875427831

শিলিগুড়ি: শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন একটি হোটেলে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে(আইসিসি)-এর উদ্যোগে উত্তরবঙ্গের রিয়েল এস্টেট শিল্পের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা জ্যোতিষী ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ ডা. জয় মাদান।
‎সম্মেলনে রিয়েল এস্টেট, স্থাপত্য ও বাস্তুশাস্ত্র ক্ষেত্রের বহু বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন এবং শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। আধুনিক রিয়েল এস্টেটে বাস্তুশাস্ত্র নিয়ে একটি বিশেষ সেশনও অনুষ্ঠিত হয়, যেখানে ডা. জয় মাদান তাঁর অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
‎“ভারতের রিয়েল এস্টেটের ভবিষ্যৎ” শীর্ষক এক বিশেষ আলোচনা পর্বেও বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়, যেখানে শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। ডিজিটাল যুগে রিয়েল এস্টেট বিপণন নিয়ে একটি মাস্টারক্লাস পরিচালনা করেন যশস্বী শ্রফ, এবং বিশিষ্ট স্থপতি ববি মুখার্জি স্থাপত্য বিষয়ে নতুন ধারণা উপস্থাপন করেন।
‎আয়োজকদের মতে, এই সম্মেলন উত্তরবঙ্গের রিয়েল এস্টেট খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About Author

Advertisement