শিকারপুর গ্রাম পঞ্চায়েত অফিসে ‘বিশ্ব বাংলা’ লোগো মুছে দেওয়ার অভিযোগ, গেরুয়া রঙ ব্যবহারের দাবি‎‎‎

Screenshot_20260512_231346_Facebook

রাজগঞ্জ: রাজগঞ্জ বিধানসভা এলাকার শিকারপুর গ্রাম পঞ্চায়েত অফিসে ‘বিশ্ব বাংলা’ লোগো গেরুয়া রঙ দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।সূত্র অনুযায়ী, মঙ্গলবার শিকারপুর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির কর্মী ও নেতারা জড়ো হয়ে ‘বাংলা সহায়তা কেন্দ্র’-এর পাশে থাকা ‘বিশ্ব বাংলা’ লোগো গেরুয়া রঙ দিয়ে ঢেকে দেন।‎একই সঙ্গে আরও অভিযোগ উঠেছে যে, গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন দেবী চৌধুরানী সভাকক্ষে রাখা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নথি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।‎এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।‎

About Author

Advertisement