আসাম: মায়ের হত্যার অভিযুক্ত পূজা মালাং-এর কারাগারে মৃত্যু‎‎

vlcsnap-2026-04-29-13h08m06s215-2026-04-e065c3e9122bb06936461b838ab4e1eb
কার্বি আংলং: আসামের পশ্চিম কার্বি আংলং জেলার দেরামুখ এলাকায় নিজের মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী পূজা মালাং বিচারাধীন হেফাজতেই মৃত্যুবরণ করেছে।‎এই ঘটনাকে ঘিরে শুরু থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।‎ পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল হামরেন জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কারাগার কর্তৃপক্ষ প্রথমে তাকে হামরেন সিভিল হাসপাতালে এবং পরে নগাঁও জেলা হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।‎ পরিবারের অভিযোগ, পূজা মৃগী রোগে আক্রান্ত ছিল এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।‎ উল্লেখ্য, গত ২২ এপ্রিল দেরামুখের লালুঙ গ্রামে পূজা মালাং তার ৪২ বছর বয়সী মা অনুমাই মালাংকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে বলে অভিযোগ। এই হামলায় তার বাবা প্রেমেন্দ্র মালাং এবং বোনও আহত হন। ঘটনার পর সে জঙ্গলে আত্মগোপন করে থাকে, সেখান থেকেই ২৪ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়।‎ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা পূজার শেষকৃত্য সম্পাদনে আপত্তি জানিয়েছেন। বর্তমানে তার মরদেহ নগাঁও সিভিল হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

About Author

Advertisement