ভোটের পর বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে ফুলবাড়িতে উত্তেজনা, এনজেপি থানার সামনে বিক্ষোভ

Screenshot_20260424_205624_Facebook

শিলিগুড়ি: ভোটগ্রহণ পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে, যার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর নিউ জলপাইগুড়ি থানার এলাকা পুলিশ রাতেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তবে সমস্ত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতৃত্ব।
এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ডাবগ্রাম–ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভোট শেষ হওয়ার পর তৃণমূলের কিছু কর্মী বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায়। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।

About Author

Advertisement