বারপেটা: অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার পুনরায় মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে একটি জ্যোতিষীয় ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে এসেছে, যা স্থানীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বারপেটা সত্ৰে বুধবার এই ভবিষ্যদ্বাণী করা হয়। সত্ৰের দৈবজ্ঞ ত্রিদীপ শর্মা দলুই ঐতিহ্যবাহী ‘বর্ষফল’ গণনার ভিত্তিতে এই দাবি করেন।
তার মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট মোট ৮৫ থেকে ৯০টি আসন পেতে পারে।
ধর্মীয় ও জ্যোতিষীয় ঐতিহ্যের ওপর ভিত্তি করে করা এই ভবিষ্যদ্বাণীকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মহলেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, অসমীয়া নববর্ষের সময় প্রতি বছর ঐতিহ্যবাহী পঞ্জিকা প্রকাশ করা হয়, যেখানে এই ধরনের ভবিষ্যদ্বাণী অন্তর্ভুক্ত থাকে।









