কার্সের বদলে মধুশঙ্কা, সানরাইজার্স দলে নতুন সংযোজন

IMG-20260415-WA0073

নয়া দিল্লি: শ্রীলঙ্কার পেস বোলার দিলশান মধুশঙ্কা-কে চোটগ্রস্ত ব্রাইডন কার্স-এর পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আইপিএল ২০২৬-এর বাকি ম্যাচগুলোর জন্য।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচের আগে নেটে অনুশীলনের সময় কার্সের হাতে চোট লাগে। এরপর আইপিএল কর্তৃপক্ষ কার্সের বদলে মধুশঙ্কাকে প্রতিস্থাপন হিসেবে দলে নেওয়ার অনুমতি দেয়।
বাঁহাতি এই পেস বোলার মধুশঙ্কা শ্রীলঙ্কার হয়ে ১টি টেস্ট, ২৮টি একদিনের এবং ১৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মোট ৭০টি উইকেট নিয়েছেন। আইপিএলের বিবৃতিতে জানানো হয়েছে, ৭৫ লক্ষ টাকায় তিনি সানরাইজার্সে যোগ দিচ্ছেন। এর আগে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের অংশ ছিলেন।
এদিকে সানরাইজার্সের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ১৭ এপ্রিলের মধ্যে ভারতে ফেরার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ায় ফিটনেস পরীক্ষার পর তিনি দলে যোগ দেবেন। তার অনুপস্থিতিতে বর্তমানে ইশান কিশান দলকে নেতৃত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, সানরাইজার্স এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে।

About Author

Advertisement