বঙ্গ রাজভবনে নিয়োগ প্রক্রিয়া জোরদার, পাঁচটি গুরুত্বপূর্ণ পদে শিগগির সিদ্ধান্তের ইঙ্গিত

Screenshot_20260319_182719_Chrome

কলকাতা: পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে আর এন রবি দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গেই রাজভবনে দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা গুরুত্বপূর্ণ পদগুলো পূরণের প্রক্রিয়া দ্রুততর হয়েছে। সূত্রের খবর, রাজ্যপালের সচিব পদে নিয়োগের জন্য একজন আইএএস আধিকারিকের সন্ধান চলছে।
এর পাশাপাশি বিশেষ সচিবের পদে একজন পদোন্নতিপ্রাপ্ত আইএএস আধিকারিককে নিয়োগ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে দুইজন যুগ্ম সচিবসহ আরও কয়েকটি প্রশাসনিক পদের জন্যও যোগ্য আধিকারিক খোঁজা হচ্ছে। সব মিলিয়ে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের উদ্যোগ শুরু হয়েছে।
সূত্রের দাবি, নবান্ন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজভবনের এক আধিকারিক জানান, এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে গত শুক্রবার একটি বার্তা পাঠানো হয়েছিল। আশা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই আধিকারিকদের নামের তালিকা পাওয়া যেতে পারে।

About Author

Advertisement