মালদা: বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মালদায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা লিমিটেডের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। মালদা আঞ্চলিক দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দপ্তরের কর্মী, আধিকারিক, সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালির মাধ্যমে মানুষের মধ্যে বিদ্যুৎ ব্যবহারের সময় কীভাবে সতর্ক থাকতে হবে এবং দুর্ঘটনা এড়ানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সে সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। পাশাপাশি লিফলেট ও পোস্টারের মাধ্যমে বিভিন্ন নির্দেশিকাও মানুষের মধ্যে বিতরণ করা হয়।









