২০ শতাংশ হারে বোনাসের দাবিতে মিটিং জয়েন্ট ফোরামের

IMG-20250801-WA0082

ধূপগুড়ি: পূজার বোনাস নিয়ে যাতে চা বাগান মালিকেরা টালবাহানা করতে না পারে সেজন্য জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে গেট মিটিং করল শ্রমিকেরা। বৃহস্পতিবার উত্তরবঙ্গের চা শ্রমিক ইউনিয়নগুলোর যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের ডাকে গেট মিটিং করা হয়। সভায় দাবি ওঠে পূজার বোনাস নিয়ে মালিক শ্রমিক মিটিং ডাকতে হবে আগামী ১০ আগস্টের মধ্যে এবং কোন টালবাহানা না করে এবছর ২০ শতাংশ হারে পূজার বোনাস দেওয়ার। উল্লেখ্য, গত বছর করলা ভ্যালি চা বাগান সহ বেশ কিছু বাগানের শ্রমিকদের মাত্র ১৬ শতাংশ হারে বোনাস দেওয়া হয়।এইদিন সভায় জয়েন্ট ফোরাম সিদ্ধান্ত নেয় আগামী তিন দিন ধরে উত্তরবঙ্গের সমস্ত চা বাগানেই বোনাস নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবে জয়েন্ট ফোরাম। লক্ষ্য প্রতিটি বাগানে আগামী ১০ আগস্টের মধ্যে বোনাস নিয়ে বাগান মালিকের সঙ্গে মিটিং করার। প্রতি বছরই দেখা যায় উৎসবের প্রাক্কালে যা শ্রমিকদের বোনাস নিয়ে মালিকপক্ষ তালবাহানা শুরু করে। প্রতি বছরই আগে মিটিং না করে একেবারে উৎসবের প্রাক্কালে মিটিং করার মধ্যে দিয়ে তড়িঘড়ি বোনাস ফয়সলা করতে চায় মালিকপক্ষ। কিন্তু এবছর ১০ আগস্ট এর মধ্যেই বোনাস মিটিং ডাকার দাবি নিয়ে এদিন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে গেট মিটিং শুরু হয়ে গেল। চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের দাবি ২০ শতাংশ হারেই বোনাস দিতে হবে।এছাড়াও করলাভ্যালি চা বাগানের শ্রমিকদের ছাতা, ত্রিপল, জ্বালানি, ঘর রিপেয়ারিং এর টাকা দ্রুত দেওয়ার দাবি উঠে আসে গেট মিটিং এ। উত্তরবঙ্গের চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি, এবং দখলীকৃত জমির পাট্টা দ্রুত দেওয়ার দাবি জানানো হয় এই মিটিং থেকে। বক্তব্য রাখেন গোবিন ওরাও, ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, শুভাশিস সরকার সুকুমার কুজুর প্রমুখ।

About Author

Advertisement