ব্যাংক বন্ধ করে চাবি রেখে চলে গেলেন ব্যাংক কর্মী

IMG-20250710-WA0107

ভুলবশত ব্যাংক বন্ধ করে চাবি ফেলে চলে গিয়েছিলেন, ওই ব্যাংকেরই কর্মী। গত পরশুর ঘটনা, আগামীকাল ব্যাংক বন্ধ ছিল আজকের যখন তিনি ব্যাংকে আসার জন্য তৈরি হচ্ছিলেন তখনই তার কাছে ফোন আসে।
সঙ্গে সঙ্গে তিনি চলে যান ভক্তিনগর থানায়, সেখানে তার হাতে চাবি তুলে দিলেন ভক্তিনগর থানার আইসি। তিনি জানালেন দিনের পর দিন যেভাবে শিলিগুড়িতে অপরাধ বাড়ছে , পুলিশকে বাড়তি সতর্কতা নিতে হবে। ওই ব্যাংকের কর্মী জানান আমি মনেই করতে পারছি না ঠিক কোথা থেকে কি হয়ে গেল? আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না, আবারেও বিশ্বাস করতে পারছি না আজকে পুলিশ কর্মীরা না থাকলে আমার কি অবস্থা হতো? ওনাদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই , আমি আজকে যেন নতুন জীবন ফিরে পেলাম। কিভাবে ভুলে আমি চাবি দেখে বাড়ি চলে গিয়েছিলাম সেটাও আমার মনে পড়ছে না, আর সবচাইতে অদ্ভুত ব্যাপার এই দুদিন আমার মনেই পড়েনি আমি চাবিটা ঠিকঠাক রেখেছি কিনা? আজকের পর থেকে আমাকে বাড়তি সতর্কতা নিতে হবে জানালেন তিনি। অবাক হয়ে গেছেন ওই ব্যাংকের অন্যান্য কর্মীরাও। তারাও ও জানালেন এইভাবে হারিয়ে যে চাবি ফেরত পাওয়া যায় এটা প্রথমদেখা।

About Author

Advertisement