পর্ণশ্রীতে উদ্ধার সদ্যজাতের দেহ

IMG-20250608-WA0286

রবিবার বেহালার পর্ণশ্রী থানা এলাকায় উদ্ধার হল সদ্যোজাতের দেহ। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরবেলায় পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুরের ধারে একটি সদ্যোজাতের দেহ পড়ে থাকতে দেখেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। এরপর এলাকাবাসীর সূত্রে খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ। খবর পাওয়ার কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে। তবে কে বা কারা শিশুটিকে ওখানে ফেলে চলে গিয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। এলাকার কেউ, নাকি বাইরের কোনও লোক দেহটি ফেলে রেখে গিয়েছে সে ব্য়াপারে নিশ্চিত নয় কেউই। এই প্রসঙ্গে এলাকার বাসিন্দারা জানান, এমন ঘটনা তাঁদের এলাকায় কখনওই দেখা যায়নি। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। একইসঙ্গে সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা এটি ঘটিয়ে থাকতে পারে তা জানার চেষ্টাও করছেন তাঁরা। পাশাপাশি এলাকার কোনও নার্সিংহোম বা কোনও স্বাস্থ্য কেন্দ্র থেকে কেউ বা কারা সদ্যোজাতটিকে ওখানে ফেলে গিয়েছে কিনা বা এর পিছনে কোনও বেআইনি গর্ভপাতের বিষয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Author

Advertisement