হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যপাল, দেখে এলেন সুকান্ত

IMG-20250422-WA0318

অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বসুকে দেখতে হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেশ কিছুক্ষণ তিনি ভিতরে ছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দূর থেকে ওনাকে দেখেছি। কিন্তু কোনও কথা হয়নি। তবে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। ওনার দ্রুত আরোগ্য কামনা করছি।” আলিপুরের কমান্ড হাসপাতাল থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে চিকিৎসা, এমনটাই খবর বেসরকারি হাসপাতাল সূত্রে । সঙ্গে এও জানানো হয়েছে, হার্টের ব্লকেজের পাশাপাশি কাঁধে সমস্যা রয়েছে রাজ্যপালের।আচমকাই রবিবার অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল আনন্দ বোস। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক পরীক্ষায় হৃদযন্ত্রে কিছু ব্লকেজ ধরা পড়। সোমবার আলিপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শোনা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হতে পারে। খবর পেয়েই সোমবার সকালে রাজ্যপালকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিকেলে দেখা করতে যান বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়। উপহার দেন ফুল। দ্রুত সুস্থতাও কামনা করেন।এদিন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ইচ্ছে আনন্দ বোসের। সোমবারই সেখানকার চিকিৎসকরা কমান্ড হাসপাতালে গিয়ে রাজ্যপালের শারীরিক পরীক্ষা করেন। তারপরই মঙ্গলবার স্থানান্তর করা হল তাঁকে। জানা যাচ্ছে, হার্টের ব্লকেজের পাশাপাশি রাজ্যপালের কাঁধে সমস্যা রয়েছে। সেখানেও অস্ত্রোপচার হতে পারে বলে খবর। যদিও এবিষয়ে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

About Author

Advertisement