২৮ ফেব্রুয়ারি কামাখ্যাগুড়িতে রেলের আরওবি তৈরির কাজের উদ্বোধন হবে

Screenshot_20260219_172840_Instagram

কামাখ্যাগুড়ি: আগামী ২৮ ফেব্রুয়ারি কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেটে আরওবি তৈরির কাজের উদ্বোধন হতে চলেছে। এমনটাই জানিয়েছেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। জানা গিয়েছে, মঙ্গলবার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক। আরওবি তৈরির বিষয়ে ডিআরএমের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই আরওবি তৈরির কাজের উদ্বোধনের কথা জানান বিধায়ক মনোজকুমার ওরাওঁ।
উল্লেখ্য, কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেটে রেলের আরওবি তৈরির দাবি দীর্ঘদিনের। স্থানীয় ব্যবসায়ী সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠন আরওবি তৈরির দাবিতে সরব হয়। ২০২৫ সালে রাজ্য সরকারের তরফে আরওবি তৈরির জন্য এনওসি দেওয়া হয়।
বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, ‘কামাখ্যাগুড়িতে ১০০ কোটি টাকা ব্যায়ে আরওবি তৈরি হবে। আরওবি তৈরির পুরো খরচ বহন করবে রেল বিভাগ। রাজ্য সরকার এনওসি দিতে দেরি করার জন্য আরওবি তৈরির কাজ শুরু করতে বিলম্ব হচ্ছিল। অবশেষে এই এলাকার বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।’

About Author

Advertisement