হর্ষবর্ধন নীতিন নবিনকে অভিনন্দন জানালেন

FB_IMG_1770231508738

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যসভা সাংসদ ও বিজেপি প্রার্থী হর্ষবর্ধন শ্রিংলা ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর জাতীয় সভাপতি নীতিন নবিনকে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অভিনন্দন জানিয়েছেন।
এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে শ্রিংলা উল্লেখ করেছেন যে, নীতিন নবিনকে বিজেপির জাতীয় সভাপতি হিসেবে নিযুক্ত করা সাধারণ কর্মীদের জন্য আনন্দের মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামীর দিনগুলিতেও নবিনের দক্ষ নেতৃত্ব দেশের উন্নয়ন ও রাষ্ট্র নির্মাণএ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শেষপর্যন্ত শ্রিংলা নীতিন নবিনের জন্য শুভকামনা জ্ঞাপন করেছেন এবং জাতীয় সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

About Author

Advertisement