হনুমান জয়ন্তী উপলক্ষে সাংসদ রাজু বিস্তার শুভেচ্ছা বার্তা

FB_IMG_1775143431221

দার্জিলিং: হনুমান জয়ন্তীর পবিত্র উপলক্ষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট সমগ্র জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
সাংসদ বিস্তা তাঁর বার্তায় বীরতা, ভক্তি, সেবা ও সমর্পণের প্রতীক ভগবান শ্রী হনুমানের প্রতি কোটি কোটি প্রণাম জ্ঞাপন করেন। তিনি প্রার্থনা করেন, পবনপুত্র হনুমান যেন সকলকে সাহস, শক্তি, প্রজ্ঞা ও সেবার মনোভাব প্রদান করেন, যাতে আমরা জাতি গঠন ও সমাজসেবার পথে নিরন্তর এগিয়ে যেতে পারি।
তিনি আরও বলেন, ভগবান হনুমানের আদর্শ আমাদের নিঃস্বার্থ সেবা, শৃঙ্খলা ও অটুট বিশ্বাসের পথে চলার প্রেরণা দেয়। এই মূল্যবোধগুলি গ্রহণ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
শেষে সাংসদ বিস্তা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা জানান।

About Author

Advertisement