স্বাস্থ্য বীমার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং গ্রাহকদের আচরণের পরিবর্তন

IMG-20251229-WA0096

২০২৫ সালে ভারতে স্বাস্থ্য বীমা প্রবণতা: গ্রাহক আচরণের পরিবর্তন

কেয়ার হেলথ ইনশিওরেন্স ঘোষণা করল বিস্তারিত ২০২৫ অ্যানুয়াল ট্রেন্ডস রিপোর্ট। এই রিপোর্টে ক্রেতাদের বদলাতে থাকা আচরণ, ডিজিটাল ব্যবস্থা গ্রহণ এবং হেলথ ক্লেমের উঠে আসা প্যাটার্নের বিশ্লেষণে স্বতঃপ্রণোদিত হয়ে স্বাস্থ্যবিমা কেনা এবং ডিজিটাল আদানপ্রদানের প্রতি জোরালো পক্ষপাতকে চিহ্নিত করা হয়েছে। এই রিপোর্টের তথ্য অনুযায়ী, ভারতীয়দের মধ্যে সক্রিয় হয়ে স্বাস্থ্যবিমা কেনার এক নিশ্চিত প্রবণতা দেখা যাচ্ছে। ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ আন্ডাররাইটিং ইয়ারে বিমাকৃত সদস্যদের সংখ্যা ২৭ শতাংশের বেশি বেড়ে গেছে। এ থেকে ক্রমশ বেড়ে চলা চিকিৎসার খরচের ফলে সার্বিক স্বাস্থ্য কভার সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতা স্পষ্ট হয়ে উঠেছে
মনীশ দোদেজা, চিফ অপারেটিং অফিসার, কেয়ার হেলথ ইনশিওরেন্স, মন্তব্য করলেন “আমাদের বার্ষিক প্রবণতার রিপোর্ট থেকে একথা পরিষ্কার যে ভারতীয় স্বাস্থ্যবিমা ক্রেতারা নিজেদের উদ্যোগে সার্বিক স্বাস্থ্য কভারেজ খুঁজছেন এবং আরও টেক-স্যাভি হয়ে উঠছেন। ক্রেতারা রোগ প্রতিরোধমূলক এবং জীবনযাত্রাজনিত পরিচর্যাকে অগ্রাধিকার দিচ্ছেন। এই ধরনের আচরণগত পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে আমরা নিশ্চিত করছি যে কেয়ার হেলথ ইনশিওরেন্স এমন সমাধান দিতে পারে যা বিশ্লেষণমূলক। আমরা স্বাস্থ্যবিমাকে আমাদের ক্রেতাদের বদলাতে থাকা প্রয়োজন অনুযায়ী আরও সহজবোধ্য করে তুলতে, আরও নাগালের মধ্যে নিয়ে আসতে এবং আরও পরিবর্তনযোগ্য করে তুলতে প্রযুক্তিতে লগ্নি করতে দায়বদ্ধ।
কোম্পানি বিভিন্ন বয়সের মানুষের কেনার অভ্যাসেও একটা বদল লক্ষ করেছে। সব বিভাগেই গড় সাম ইনশিওর্ডে বার্ষিক বৃদ্ধি দেখা গেছে।
যেমন ০-১৭ বয়সের গড় সাম ইনশিওর্ড ২০২৪-২০২৫ থেকে ২০২৫-২০২৬-এ ৭ শতাংশের বেশি বেড়েছে। এ থেকে বোঝা যায় যে পরিবারগুলো বাচ্চাদের জন্যে আরও বেশি কভারেজ নিচ্ছে। এছাড়া প্রথমবারের ক্রেতা (১৮-৩৫ বছর বয়সী) ২০২৫-২০২৬ আর্থিক বছরের পলিসিধারীদের মধ্যে এক বড় অংশ – প্রায় ৩০%। তাছাড়া বয়োজ্যেষ্ঠ নাগরিকদের পরিমাণ (৬০ বছর বয়সী এবং তার বেশি) ২০২৫-২০২৬ আর্থিক বর্ষে বেড়ে প্রায় ১৪ শতাংশে পৌঁছেছে। যেসব শারীরিক অসুস্থতার জন্যে ক্লেম মেটানো হয়েছে, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও সাধারণ ফ্লুয়ের মত অসুস্থতা, শ্বাসপ্রশ্বাসের সংক্রমণ ও হৃদযন্ত্র সম্পর্কিত অসুখের মত জীবনযাত্রাজনিত অসুস্থতা, ক্যান্সার ও আর্থ্রাইটিস বেশি। এ থেকে বয়স্কদের মধ্যে জীবনযাত্রাজনিত অসুখ এবং স্বাস্থ্য পরিচর্যার জন্য প্রচুর ক্লেমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বেশ তাৎপর্যপূর্ণ পরিমাণের ক্রেতা এখন তাঁদের স্বাস্থ্যবিমা সামলাতে ডিজিটাল পথ নেওয়ার পক্ষপাতী। গত তিন বছরে বিমা কেনার প্রবল সম্ভাবনা নিয়ে আর্থিক বছরের প্রথমার্ধে ওয়েবসাইটে আসার ঘটনা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। তাছাড়া ক্রমশ আরও বেশি করে ক্রেতা রোগ
প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যা এবং সামগ্রিক সুস্থতার উপর জোর দিচ্ছেন। রিনিউয়াল প্রিমিয়ামে ছাড় পাওয়ার জন্য আমাদের মোবাইল অ্যাপের স্টেপ ট্র্যাকিং ফিচার ব্যবহার করা মানুষের সংখ্যা প্রায় ২.৫ গুণ বেড়ে গেছে।
সবচেয়ে পছন্দের রিনিউয়াল পদ্ধতি হয়ে উঠেছে অনলাইন রিনিউয়াল।
প্রায় ১০% ক্রেতা রিনিউয়াল প্রিমিয়াম দিচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে। একইভাবে অ্যাপভিত্তিক পরিষেবাগুলোর চাহিদাও অনেক বেড়েছে। ক্রেতারা ক্রমশ আরও বেশি করে কেয়ার হেলথের মোবাইল অ্যাপ (কেয়ার হেলথ কাস্টমার অ্যাপ) ব্যবহার করছেন নির্ঝঞ্ঝাট পরিষেবা অভিজ্ঞতার জন্য, সে ক্লেম ফাইল করাই হোক, পলিসি রিনিউ করাই হোক, হাসপাতালের নেটওয়ার্ক ব্যবহার করাই হোক অথবা স্বাস্থ্য পরীক্ষা শিডিউল করাই হোক। কোম্পানির প্রায় ৩০% ক্রেতাকে তাঁদের ক্লেম অ্যাপের মাধ্যমে ফাইল করতে দেখা গেছে এবং গত এক বছরে ১৫ শতাংশের বেশি পলিসি রিনিউয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে হয়েছে।
ক্রেতাদের মধ্যে সার্বিক স্বাস্থ্য নিরাপত্তা ক্রমশ আরও জনপ্রিয় হয়ে উঠছে। টপ-আপ কভারেজ, ওপিডি সুবিধা, সুস্থতা বজায় রাখার উদ্যোগ, টেলিকনসাল্টেশন, বাড়িতে পরিচর্যা এবং ক্যাশলেস স্বাস্থ্য পরিচর্যা প্রদানকারীদের এক বিরাট নেটওয়ার্ক বলছে ক্রেতারা আরও স্বাস্থ্য কভারেজ কেনার আগের অনেক চিন্তাভাবনা করছেন। সেটাই উচিত।

About Author

Advertisement