স্ত্রীর অত্যাচারের অভিযোগে রাজগঞ্জে বাড়ি ছাড়লেন এক ব্যক্তি ও তাঁর বৃদ্ধা মা

Screenshot_20260309_214233_Facebook

রাজগঞ্জ: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায় এক অদ্ভুত ঘটনার কথা সামনে এসেছে। স্ত্রীর কথিত অত্যাচারের কারণে এক ব্যক্তি ও তাঁর বৃদ্ধা মা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।
রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের দুন্ডিপাড়া এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সাইরুল হক তাঁর মাকে নিয়ে বসবাস করতেন। ২০২৩ সালে তাঁর বিয়ে হয়। কিন্তু অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই তাঁর স্ত্রী তাঁকে এবং তাঁর বৃদ্ধা মাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতে শুরু করেন।
এই বিষয়কে ঘিরে এলাকায় একাধিকবার মীমাংসার বৈঠকও হয়েছে। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান বের করা সম্ভব হয়নি।
সাইরুল হক অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন এবং তাঁকে বিষ প্রয়োগের পরিকল্পনাও করেছিলেন। নিজের প্রাণের ভয়ে তিনি এখন বাড়ি ছেড়ে চলে গিয়েছেন এবং রাজগঞ্জ থানায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় জানান, সাইরুল হকের লিখিত অভিযোগ পাওয়ার পর সমস্যা সমাধানের জন্য একাধিক বৈঠক করা হয়েছে, তবে এখনও বিষয়টির নিষ্পত্তি হয়নি।
অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

About Author

Advertisement