সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল

Screenshot_20260130_193739_Facebook

কলকাতা: আসানসোল এলাকার বিজেপি বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল আজ সামাজিক মাধ্যমে রাজ্যের শাসক দলের নেতা–নেত্রীদের ব্যবহৃত ভাষা ও অভিব্যক্তি নিয়ে কড়া অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এই ধরনের ভাষা প্রয়োগের ফলে রাজনীতিকে ভবিষ্যৎ শিক্ষিত প্রজন্মের কাছে এক বিভীষিকাময় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব যে ভাষা ব্যবহার করেন, ক্যাডারদের মুখেও ঠিক সেই ভাষাই প্রতিফলিত হয়, এই বিষয়টি নিয়ে তাঁর কিছু বক্তব্য রয়েছে।
শ্রীমতী পাল আরও অভিযোগ করেন, এই প্রশাসনের লজ্জা বলে কিছু নেই। এটি একেবারেই নির্লজ্জ সরকার, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মানুষকে পুড়িয়ে মারতেও দ্বিধা করে না।
তিনি জানান, আর.জি. কর থেকে শুরু করে সাম্প্রতিক আনন্দপুরের ঘটনা পর্যন্ত তারই উদাহরণ। পাশাপাশি, শুধুমাত্র নজর ঘোরানোর উদ্দেশ্যে পুলিশ প্রশাসন তদন্তে ঢিলেমি দেখিয়েছে এবং এখনও দেখিয়ে চলেছে, এই বিষয় নিয়েও তিনি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

About Author

Advertisement