শিলিগুড়ি নগর নিগমের উদ্যোগে ১৮ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীদের নতুন হোল্ডিং নম্বর প্রদান

FB_IMG_1773248928981

শিলিগুড়ি: শিলিগুড়ি নগর নিগমের উদ্যোগে ১৮ নম্বর ওয়ার্ডের হকার্স কর্নারের ব্যবসায়ীদের নতুন হোল্ডিং নম্বর প্রদান করার উদ্দেশ্যে আজ একটি বিশেষ শিবির আয়োজন করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ অনুষ্ঠিত শিবিরে শিলিগুড়ি নগর নিগমের চেয়ারম্যান গৌতম দেব মোট ৮১ জন ব্যবসায়ীর হাতে আনুষ্ঠানিকভাবে হোল্ডিং নম্বর হস্তান্তর করেন।
তিনি জানান, ব্যবসায়ীদের সুবিধাজনক এবং সুশৃঙ্খল কর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিবিরে অংশ নেওয়া ব্যবসায়ীরা নগর নিগমের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে, এটি ব্যবসায়িক কার্যক্রম সহজতর করতে এবং প্রশাসনিক কাজকাজে স্বচ্ছতা আনার ক্ষেত্রে সহায়ক হবে।

About Author

Advertisement