শালুগাড়া বিএসএফ রোডে নেপালি কবি ভানুভক্ত আচার্যের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন

FB_IMG_1773603633936

শালুগাড়া: শালুগাড়া নেপালি সাংস্কৃতিক সমিতির উদ্যোগে আজ শালুগাড়া বিএসএফ রোডে আদিকবি ভানুভক্ত আচার্যের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবসহ স্থানীয় সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা নেপালি ভাষা ও সাহিত্যের বিকাশে আদিকবি ভানুভক্ত আচার্যের অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর কৃতিত্ব ও ব্যক্তিত্ব নেপালি সমাজকে চিরকাল অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানের শেষে মেয়র গৌতম দেব জানান, শালুগাড়া নেপালি সাংস্কৃতিক সমিতি নেপালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারের উদ্দেশ্যে এই মূর্তি স্থাপন করেছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ ভানুভক্ত আচার্যের অবদানের প্রতি সম্মান জানানোর পাশাপাশি আগামী প্রজন্মকে নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি সচেতন ও অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

About Author

Advertisement