শান্তি আইন বাস্তবায়ন নিয়ে সংসদে সরব সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা

FB_IMG_1770971053618

দার্জিলিং: পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার বিজেপি সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা গত ১২ ফেব্রুয়ারি সংসদে শান্তি আইন বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন।
সাংসদ সামাজিক মাধ্যমে এ প্রসঙ্গে জানিয়ে বলেন, বিশেষ করে সময়সীমা, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ভারতের কৌশলগত আইনি পরিকাঠামোকে আরও শক্তিশালী করার বিষয়গুলির উপর তিনি জোর দেন। পাশাপাশি উত্তর–পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গে বন ও বৃক্ষ আচ্ছাদনের পরিবর্তন, বনায়ন প্রচেষ্টা এবং জবাবদিহিতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে উপগ্রহভিত্তিক নজরদারি নিয়েও তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের কাছে প্রশ্ন তোলেন।
সাংসদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ায় কার्मिक, জনঅভিযোগ ও পেনশন এবং প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিঙ্গ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ক্রিতি বর্দন সিঙ্গ কে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

About Author

Advertisement