শিলিগুড়ি: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি কথিত অপমানের প্রতিবাদে শিলিগুড়িতে বিভিন্ন সংগঠন প্রতিবাদ মিছিল বের করে।
সোমবার সচেতন নাগরিক মঞ্চ ও জনজাতি সুরক্ষা মঞ্চের উদ্যোগে এয়ারভিউ মোড় থেকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সেখান থেকে শুরু হওয়া মিছিল শিলিগুড়ি মহকুমা আধিকারিকের দপ্তর পর্যন্ত যায়। সেখানে পৌঁছে সংগঠনের প্রতিনিধিরা মহকুমা আধিকারিকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন।
সংগঠনের সদস্যরা জানান, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন ব্যক্তির প্রতি অসম্মানজনক আচরণ অত্যন্ত নিন্দনীয়। তারা বলেন, এ ধরনের ঘটনার প্রতিবাদ জানাতে এবং নিজেদের অসন্তোষ প্রকাশ করতেই এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।









