রাজগঞ্জ: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে আগামী ১ এপ্রিল রাজগঞ্জে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুদামগঞ্জ এলাকার একটি মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সভার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা সক্রিয়ভাবে সমস্ত আয়োজন তদারকি করছেন।
শনিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায় সভাস্থল পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিজুদ্দিন আহমেদ, মোহাম্মদ জাকির, অর্জুন দাস, তুষার কান্তি দত্তসহ অন্যান্য দলীয় নেতৃত্ব।
পরিদর্শনের সময় নেতারা মূল মঞ্চের অবস্থান নির্ধারণ, সম্ভাব্য হেলিপ্যাড স্থাপনের ব্যবস্থা এবং আসন্ন জনসভার অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।









