গ্যাংটক: জোরথাং থানার অধীন রংগীত নদীতে এক অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বলে দেহটি নামচি জেলা হাসপাতালে বাহাত্তর ঘণ্টার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাঝিগাঁও এলাকার স্থানীয় বাসিন্দারা বুধবার রংগীত নদীতে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত করে জানতে পারে, দেহটি একজন পুরুষের এবং আংশিক পচনধরা অবস্থায় ছিল। নদী থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নামচি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। দেহটি জেলা হাসপাতালে বাহাত্তর ঘণ্টার জন্য রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে।










