শিলং: মেঘালয়ের তাশখাই এলাকায় অবস্থিত একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ঘটনার পরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, খনির ভেতরে কাজ করার সময় হঠাৎ ঘটে যাওয়া তীব্র বিস্ফোরণের কবলে পড়েন শ্রমিকরা। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে খনির ভিতরে থাকা শ্রমিকরা বাইরে বেরিয়ে আসতে পারেননি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, নিহত সকলেই অসমের বাসিন্দা, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।










