মা–মাটি–মানুষ’ পরিবারে স্বপ্ন বর্মনকে স্বাগত

FB_IMG_1772294684136

কলকাতা: এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ও অর্জুন পুরস্কারে সম্মানিত বিশিষ্ট ভারতীয় অ্যাথলিট স্বপ্ন বর্মন আনুষ্ঠানিকভাবে ‘মা–মাটি–মানুষ’ পরিবারে যোগ দিয়েছেন। তাঁকে আন্তরিক স্বাগত জানিয়ে শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান গৌতম দেব বলেন, তাঁর এই যোগদান রাজ্যের ক্রীড়া ও সামাজিক উন্নয়নে নতুন প্রেরণা সঞ্চার করবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান গৌতম দেব উল্লেখ করেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দক্ষ নেতৃত্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়এর নির্দেশনায় বাংলার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, স্বপ্না বর্মনের মতো অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বের আগমনে সংগঠন আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে।
তিনি জানান, ক্রীড়াক্ষেত্রে অদম্য সাহস, নিষ্ঠা ও সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা বৃদ্ধি করা স্বপ্না বর্মন এখন সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান গৌতম দেব বিশ্বাস প্রকাশ করেছেন যে, স্বপ্না বর্মনের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও অঙ্গীকার জনসেবা ও প্রগতির লক্ষ্যে আরও দৃঢ়তা এনে দেবে। পাশাপাশি, আগামী দিনে তাঁর জনজীবন সফল ও অর্থবহ হোক, এই শুভকামনাও জানানো হয়েছে।

About Author

Advertisement