মার্কিন বাহিনীর ইরানের ওপর ১০,০০০-এর বেশি হামলা: সেন্ট্রাল কমান্ড প্রধান

USA vs Iran

ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন বাহিনী এখন পর্যন্ত ১০,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই দাবি করেছেন মার্কিন সেনাবাহিনীর ‘সেন্ট্রাল কমান্ড’-এর প্রধান ব্র্যাড কুপার। ‘সেন্ট্রাল কমান্ড’-এর পক্ষ থেকে বৃহস্পতিবার ভোরে প্রকাশিত একটি ভিডিওতে অ্যাডমিরাল কুপার জানান, যদি মার্কিন সাফল্যকে ইসরায়েলি মিত্রদের সাফল্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়, তবে আরও হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
কুপার বলেন, যুক্তরাষ্ট্রের নির্ভুল হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং যুদ্ধবিমান অভিযান অত্যন্ত কার্যকর হয়েছে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনীর বৃহত্তম জাহাজগুলির মধ্যে ৯২ শতাংশ ধ্বংস করা হয়েছে। তাঁর মতে, এখন ইরান এই অঞ্চল এবং বিশ্বজুড়ে নৌ-ক্ষমতার প্রভাব কার্যকরভাবে প্রদর্শন করতে অক্ষম।
তবে ইরান এখনও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী-তে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। কুপার জানান, যুক্তরাষ্ট্র ইরানের দুই-তৃতীয়াংশেরও বেশি অস্ত্র কারখানা এবং ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌ উৎপাদন কেন্দ্র ও জাহাজ নির্মাণ স্থাপনাকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে। তিনি বলেন, ইরানের বিস্তৃত সামরিক উৎপাদন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এগিয়ে চলেছে।

About Author

Advertisement