কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০/১১৬ ও ১০/১১৭ নম্বর বুথের ৯টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ, বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস, বিজেপি নেতা কমল দাস সহ অন্যরা। বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, ‘ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯টি পরিবার তৃণমূল কংগ্রেস থেকে আমাদের দলে যোগদান করেছে। এতে ওই এলাকায় দল আরও শক্তিশালী হল।











