নয়া দিল্লি: ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বিশ্ব ক্যান্সার দিবসে ক্যান্সার চিকিৎসায় রোবোটিক-সহায়ক অস্ত্রোপচারের বিষয় তুলে ধরল।
বুধবার তাঁদের হাসপাতালে সিএনসিআই-এর ডিরেক্টর ডাঃ জয়ন্ত চক্রবর্তী বলেন, “এক ভদ্রমহিলা অপর্ণা সেন দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে তাঁর নিজস্ব একটি ভবন দান করলেন। যেখানে ক্যান্সার রিসার্চের জন্য কাজ হবে। একইসঙ্গে সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসায় সিএনসিআই-এর পক্ষ থেকে আউটরিচ ক্লিনিক চালু হল।” এদিন তিনি উল্লেখ করেন, ক্যান্সার চিকিৎসায় রোবোটিক সার্জারি প্রথম এই হাসপাতালে চালু হল। রাজ্যে সরকারি পরিষেবায় এই প্রতিষ্ঠান প্রথম যেখানে পূর্ব ভারতের রোগীরা চিকিৎসা করতে আসেন।
এদিন সাংবাদিক বৈঠকে ডাঃ সাগর সেন, ডাঃ দ্বিপান্বিতা ব্যানার্জি, ডাঃ শঙ্কর সেনগুপ্ত, ডাঃ সন্দীপ মন্ডল উপস্থিত ছিলেন।
চিকিৎসকরা বলেন, ইতিমধ্যে ২০টি রোবোটিক সার্জারি হয়েছে। যে সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করা হচ্ছে তাঁদের থেকে প্রথম ১০০টি রোবোটিক ফ্রি নেওয়া হয়েছে। কিন্তু বাকি গুলির দাম নির্ধারণ হবে বলে তিনি জানান। স্বাস্থ্য পরিষেবায় সুলভ চিকিৎসা প্রদানে সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে পরিষেবা যাতে বাড়ানো যায়।
রোবোটিকে সার্জারি চিকিৎসার বিষয়ে উল্লেখ করেন, ল্যাপরোস্কপিতে পর্যবেক্ষন সঠিক ভাবে হয় না কিন্তু রোবোটিক সার্জারিতে অনুবীক্ষণ পদ্ধতি ধরা পড়ে। একইসঙ্গে জানান, পরের মাসে ৩ডি ল্যাপরোস্কোপি টেস্টের সরঞ্জাম আনা হবে। বর্তমানে প্রতিদিন ১০/১২ রোগীর সার্জারি হয়।
তবে জরায়ুর ক্যান্সার বৃদ্ধির প্রবণতা বর্তমানে বেড়ে যাচ্ছে বলেও চিকিৎসকরা জানান। বেসরকারি ক্ষেত্রে এই চিকিৎসায় প্রযুক্তি দ্রুত ব্যবহার হচ্ছে কিন্তু সরকারি ক্ষেত্রে সেটাই লড়াইয়ের জায়গা।









