বিভিন্ন এলাকায় ১৬টি পাকা রাস্তা নির্মাণ কাজের শুভারম্ভ

FB_IMG_1771595041576

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান গৌতম দেব জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের সড়কগুলির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র বিশেষ উদ্যোগে “পথশ্রী” প্রকল্পের অন্তর্গত শিলিগুড়ি পুরনিগমের ৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ১৬টি পাকা রাস্তা নির্মাণ কাজের শুভারম্ভ করা হয়েছে।


শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রকল্পের শুভারম্ভের পর চেয়ারম্যান দেব জানান যে এই কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, রাস্তার পূর্ণ সংস্কারের পর স্থানীয় বাসিন্দাদের চলাচলে উল্লেখযোগ্য সুবিধা হবে। এছাড়াও, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই কাজের সূচনা সম্ভব হয়েছে বলে তিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About Author

Advertisement