বিধানসভা নির্বাচনক্র সামনে রেখে মহিলা তৃণমূলের সম্মেলন

TMC_flag_Trinamool_flag_-_PTI

দিনহাটা: বিধানসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা না হলেও ভোটকে সামনে রেখে মহিলা তৃণমূলের দিনহাটা ভিলেজ এক ও কিশামত দশগ্রাম অঞ্চলে পৃথক পৃথক সম্মেলন অনুষ্ঠিত হল। দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের হিমঘর এলাকায় এই সভায় বক্তব্য রাখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, মহিলা সংগঠনের ব্লক সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মণ, ভিলেজ এক গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা খাসনবিশ, দলের অঞ্চল সভাপতি লিটন মণ্ডল। এদিন দিনহাটা বিধানসভা কেন্দ্রের কিশামত দশগ্রাম অঞ্চলে মন্ত্রী উদয়ন গুহর উপস্তিতিতে মহিলা তৃণমূলের অঞ্চল সন্মেলন হয়। সেখানে বক্তব্য রাখেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও মহিলা তৃণমূলের কোচবিহার জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা, তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সহ-সভাপতি হীরালাল দাস, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতৃত্ব। উভয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের মহিলা নেতৃত্বরা বিজেপিকে এসআইআর ইস্যু নিয়ে কড়া ভাষা আক্রমণ করেন। সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি এবং চক্রান্ত করে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে কেন্দ্রের শাসকদলের অঙ্গুলে হেলেনে নির্বাচন কমিশন এই কাজ করছে। এদিন মহিলা তৃণমূলের উভয় সভায় বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন,”যে আমাদের ভোট দেয় সেও লক্ষীর ভান্ডার পায় আবার যে ভোট দেয় না সেও সবার আগে মুখ ঢেকে লক্ষ্মীর ভান্ডারের দরখাস্ত করেন। আমরা বাধা দেই না।” পাল্টা উদয়ন কেউ কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতৃত্ব। দলের জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন,”তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। তাই আবোল তাবোল বলে প্রচারে থাকার চেষ্টা করছি নেতারা।

About Author

Advertisement