বিজয়-রশ্মিকার গয়নাই শুধু ৭ কোটির!

IMG-20260301-WA0049

হায়দরাবাদ: বিজয়-রশ্মিকার বিয়ে নিয়ে তোলপাড় সর্বত্র। বিগ বাজেটের বিয়ের পোশাক, গয়না নিয়ে আলোচনার শেষ নেই। হায়দরাবাদের বিখ্যাত ‘শ্রী জুয়েলারি’র তাল তাল সোনার গয়না পরে বিয়ে করেছেন দু’জনে। গয়নায় ঐতিহ্যের ছোঁয়া স্পষ্ট। টানা ১০ মাসের চেষ্টায় গয়না তৈরি করা হয়েছে। যার আনুমানিক বাজারদর ৭ কোটি টাকা। রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল ভিলায় বসে বিয়ের আসর। তার খরচও নেহাত কম নয়। আমন্ত্রিতদের জন্য খাওয়াদাওয়ার এলাহি আয়োজন করা হয়। তবে বিয়েতে মণীশ মালহোত্রা কিংবা সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরেননি। অনামিকা খান্নার ডিজাইন করা পোশাক পরে বিয়ে সারেন বিরোশ। কলকাতার কন্যা অনামিকা এর আগে অনন্ত ও শ্বেতা আম্বানির বিয়ের পোশাক ডিজাইন করেছেন।
এই প্রথমবার নয়। এর আগেও এমন একাধিক বিগ বাজেটের বিয়ের সাক্ষী হয়েছে গোটা বিনোদুনিয়া। সেই তালিকায় অভিষেক-ঐশ্বর্য থেকে আলিয়া রয়েছেন অনেকেই।

About Author

Advertisement