বিজয়কে বিয়ে করেই কিং কোহলির রেকর্ড ভাঙলেন রশ্মিকা!

IMG-20260301-WA0052

মুম্বাই: সাতপাকে বাঁধা পড়েছেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। দীর্ঘদিন অবধি তাঁদের সম্পর্কের বিষয়টি গোপনই রেখেছিলেন এই দক্ষিণী তারকা যুগল। তাই জল্পনায় ইতি টেনে চারহাত এক হতেই, হুল্লোড় পড়ে গিয়েছে অনুরাগীমহলে। বিজয়-রশ্মিকার চোখধাঁধানো পোশাক, পরস্পরকে নিয়ে আবেগঘন পোস্ট— সব নিয়েই চলছে তুমুল চর্চা। আর শোনা যাচ্ছে, এরই মধ্যে নাকি বিরাট কোহলির এক দীর্ঘকালীন রেকর্ড ভেঙে দিয়েছেন রশ্মিকা মন্দানা! অভিনেত্রী হিসেবে রশ্মিকার জনপ্রিয়তা বহুদিনের। তাঁর পরিচিতি কেবল ‘দক্ষিণী তারকা’-র তকমায় সীমাবদ্ধ নয়। ডিয়ার কমরেড, গীতা গোবিন্দম, পুস্পা: দ্য রাইজ প্রভৃতি সিনেমাতে অত্যন্ত প্রশংসিত হন তিনি। তাঁর অভিব্যক্তিপূর্ণ দুই চোখ, সুমিষ্ট হাসি অল্প সময়েই মন কাড়তে সক্ষম হয় ভক্তমহলের। সে জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছালে নভেম্বর ২০২০ নাগাদ তাঁকে ‘ন্যাশনাল ক্রাশ অফ ইন্ডিয়া’ বলে দাগিয়ে দেন ফ্যানেরা।

About Author

Advertisement