কলকাতা: আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল আজ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডা. শংকর ঘোষের উপস্থিতিতে বিজেপি বিধায়ক দলের পক্ষ থেকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় সাংসদ বিপ্লব কুমার দেবকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি উপহার দিয়ে সংবর্ধনা জানান।
একইসঙ্গে বর্তমান সাংসদ এবং আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত বিশেষ পর্যবেক্ষক বিপ্লব দেব আজ পশ্চিমবঙ্গ বিধানসভা প্রাঙ্গণে বিজেপি সংসদীয় দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ বিধানসভায় বিপ্লব দেবকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়।









