বিজেপি নেতাদের ঝাড়ু দিয়ে তাড়ানোর নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন

IMG-20260130-WA0042

দিনহাটা: বিজেপি নেতাদের ঝাড়ু দিয়ে তাড়ানোর জন্য গ্রামের মহিলাদের নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন। বিজেপি পশ্চিমবাংলায় ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মহিলাদের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তাই বিজেপির নেতারা যদি এবারে নির্বাচনে ভোট চাইতে আসে তাহলে মহিলারা যেন বাড়িতে ব্যবহার করা ঝাড়ু নিয়ে বের হয় এবং বলে যদি ঝাড়ুর বাড়ি খাওয়া বাঁচতে চাও তাহলে ভোটের কথা না বলে এখান থেকে বিদায় হও। সিতাই বিধানসভার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের এসআইআর বিরোধী কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে গ্রামের মহিলাদের বিজেপি নেতাদের ঝাড়ু দিয়ে মেরে তাড়ানোর নিদান দিলেন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা এক ব্লকের ওকরাবাড়িতে বৃহস্পতিবার তৃণমূলের কর্মীসভা হল। এদিন বিকালে ওকরাবাড়ি হাই স্কুলের মাঠে এই কর্মীসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, বিধায়ক সঙ্গীতা রায়, তৃণমূলের ব্লক সভাপতি সুধাংশু রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুব্রত বর্মন। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে মহিলাদের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে তাই এবারের নির্বাচনে বিজেপি নেতারা যদি ভোট চাইতে আসে তাহলে বাড়ির মহিলারা যেন ঝাড়ু নিয়ে বের হয়।এবং সেই ঝাড়ু দিয়ে তাদের তাড়া করে। আর মন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্য জেনে ইতি মধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন সহ ছাড়াও সাংসদ থেকে শুরু করে বিধায়ক সহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্ব সকলেই এক সুরে এসআইআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে বিদ্ধ করেন। কেন্দ্রীয় সরকার এসআইআর এর নামে বাংলার মানুষকে অপমান করছে বলে অভিযোগ তোলেন।

About Author

Advertisement