বারবিশায় বিজেপির জনসভা শুক্রবার

51WlNGTsNFL

কামাখ্যাগুড়ি: আজ শুক্রবার কুমারগ্রাম ব্লকের বারবিশায় বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাকে সফল করার লক্ষ্যে দলের নেতা-কর্মীদের মধ্যে জোরকদমে প্রস্তুতি চলছে। বিজেপির কুমারগ্রাম বিধানসভা কনভেনর বিজয় বড়ুয়া এই খবর জানিয়েছেন। বিজেপি নেতা বিজয় বড়ুয়া বলেন, ‘বারবিশার বিবেকানন্দ ক্লাবের খেলার মাঠে শুক্রবার জনসভা অনুষ্ঠিত হবে। কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা জনসভায় উপস্থিত থাকবেন। আমরা ওই জনসভায় ব্যাপক জমায়েত করার লক্ষ্যমাত্রা নিয়েছি। পরিবর্তন যাত্রাকে সামনে রেখে ওই জনসভা করা হবে।

About Author

Advertisement