বায়োকেমিক চিকিৎসক সংঘ পশ্চিমবঙ্গের পঞ্চম বার্ষিক রাজ্য সম্মেলনে মেয়রের অংশগ্রহণ

FB_IMG_1773602372769

শিলিগুড়ি: বায়োকেমিক চিকিৎসক সংঘ ভারতের শিলিগুড়ি শাখার উদ্যোগে তিনবাত্তি মোড়স্থিত আর.এস. ভবনে আয়োজিত পশ্চিমবঙ্গের পঞ্চম বার্ষিক রাজ্য সম্মেলনে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিনিধিদের উপস্থিতি ছিল।
সম্মেলনের সময় বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব, এর বিস্তার এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবার পৌঁছ আরও সুদৃঢ় করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে মেয়র জানান। তিনি বলেন, সম্মেলনে অংশগ্রহণকারীরা বায়োকেমিক চিকিৎসার প্রসার, চিকিৎসকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময় করেছেন।

About Author

Advertisement