বঙ্গ বিধানসভা নির্বাচন: মুখ্য নির্বাচন আধিকারিকের প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে

Screenshot_20260209_212046_Instagram

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দফা সংখ্যা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রাপ্যতার উপর নির্ভর করবে। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এক দফায় নির্বাচন করার প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নয়াদিল্লিতে কমিশন আলোচনা চালাচ্ছে।
কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনেই নির্ধারিত হবে দফা সংখ্যা:
২০২১ সালে রাজ্যে প্রায় ১,১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সংবেদনশীল বুথ ও এলাকার তালিকা পাওয়ার পরই দফার সংখ্যা চূড়ান্ত করা হবে।
তিন দফার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না:
প্রাথমিক আলোচনায় জানা গেছে, কমিশন উত্তরবঙ্গের জন্য একটি দফা এবং দক্ষিণবঙ্গের জন্য দুই দফায় ভোট গ্রহণের বিকল্প বিবেচনা করছে।
উত্তরবঙ্গ: কোচবিহার, উত্তর দিনাজপুর
দক্ষিণবঙ্গ: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম।
অন্যান্য তথ্য:
সংবেদনশীল ভোটকেন্দ্র ও এলাকার চিহ্নিতকরণের নির্দেশ কমিশন রাজ্য প্রশাসনকে দিয়েছে।
সংবেদনশীল ও অতিসংবেদনশীল বুথের সংখ্যার ভিত্তিতে নির্বাচনী প্রস্তুতি নির্ধারণ করা হবে।
প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও, অশান্তি রোধে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী প্রয়োজন হতে পারে।

About Author

Advertisement