প্রায় ২৪ ঘণ্টা পার, এখনও খোঁজ মেলেনি উৎসবের

Large-image-Utsav-Mukherjee

কোলকাতা: বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার সকালেও থানায় গিয়ে তিনি জানান, এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর কথায়, “মানুষটা হঠাৎ কোথায় গেল বুঝতে পারছি না। এখনও কেউ ফোন করেনি। পুলিশ জানিয়েছে, খোঁজ চলছে।
তিনি আরও জানান, ব্যাঙ্কে খোঁজ নিতে পারছেন না, কারণ গুড ফ্রাইডে-র ছুটি রয়েছে। জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে উৎসব ব্যাঙ্ক থেকে ৪০ হাজার টাকা তুলেছিলেন।
সাইবার সমস্যার কথাও সামনে এসেছে। মৌপিয়া জানান, অনেক দিন ধরেই উৎসবের সামাজিক মাধ্যমে অস্বাভাবিক কার্যকলাপ চলছিল, যা নিয়ে তিনি বিরক্ত ছিলেন। সম্প্রতি এই বিষয়ে অভিযোগও করা হয়েছিল। এছাড়া বাবার সাম্প্রতিক প্রয়াণও তাঁর মানসিক অবস্থায় প্রভাব ফেলেছিল বলে জানা গেছে।

About Author

Advertisement