ইসলামাবাদ: ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। হাল ফেরাতে তাই দেশে দেশে গিয়ে সাহায্য ভিক্ষাও করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাক সেনাপ্রধান আসিম মুনির। এতে তাঁদের মাথা হেঁট হয়ে গিয়েছিল। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ কথা জানালেন স্বয়ং শাহবাজই, এই মুহূর্তে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডারের উন্নতিও হয়েছে বলে জানান শাহবাজ।









