শিলিগুড়ি: পুরসভার নির্দেশ তাই আপাতত শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় বসছে না খাবারের দোকান। তবে কিছুটা অসন্তোষ আছে দোকানদারদের মনে, তারা জানিয়েছেন আমরা সবাই খারাপ খাবার বিক্রি করি না, আমাদের পেটে লাথি মারা হলো। এখন আমরা চলবো কি করে? বছরের পর বছর ধরে আমরা এই ভাবেই সংসার চালাচ্ছি খাবারের দোকান দিয়ে, হঠাৎ করে প্রশাসন হস্তক্ষেপ করায় আমাদের সমস্যা তৈরি হলো, এখন আমরা কিভাবে খাবার দোকান অন্য জায়গায় দেব সেটা ঠিক করে বুঝে উঠতে পারি না। আর তাছাড়া কলেজপাড়ায় আমাদের একটা আলাদা পরিচিত ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় অথই জলে পড়েছি আমরা। নতুন করে অন্য কোন জায়গা ঠিক করতে পারি না। বহুদিন ধরে চলা বাঘা যতীন পার্কের সামনে খাবারের দোকানগুলি বন্ধ হয়েছে। আর তাতে সমস্যা তৈরি হয়েছে সমস্ত দোকানদারদের মধ্য। বিশেষ করে যারা স্থানীয় ওই এলাকার দোকানদার তাদের মধ্য। এর মধ্যেও যারা খেতে আসছেন কিংবা আসতেন তারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন আমরা সবাই বাইরের, রোজ রোজ হোটেলে খেয়ে আমাদের পোষাতো না। এখানে খেলে আমাদের অসুবিধা হচ্ছিল না হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় আমরাও সমস্যার মধ্যে পড়েছি। একটা ব্যবস্থা করলে ভালো হয়, জানিয়েছেন তারা।










